প্রতিদিন পেস্তা বাদাম খাওয়ার ৮ উপকারিতা

Spread the love

অনেকেরই ধারণা, পেস্তা খেলে মোটা হওয়া বা পেট খারাপের সমস্যা দেখা দেয়। আবার অনেকেই খোসা ছাড়ানোর ঝক্কি নিতে চান না। অথচ বাস্তবে, পেস্তা কেবল ওজন কমাতেই সাহায্য করে না, বরং আরও নানা পুষ্টিগুণে ভরপুর। তাই পুষ্টিবিদরা নিয়মিত ডায়েটে পেস্তা রাখার পরামর্শ দিয়ে থাকেন।

চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন পেস্তা খাওয়ার ৮টি উপকারিতা—


🍃 পেস্তার স্বাস্থ্যগুণ

১. পুষ্টিতে ভরপুর
পেস্তা বাদাম রয়েছে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি৬ ও পটাশিয়াম—যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।

২. দৃষ্টিশক্তি ভালো রাখে
এতে থাকে দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট—পলিফেনল ও টোকোফেরল। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিড্যান্টের মাত্রা বেশি, যা চোখের স্বাস্থ্যে উপকারী।

৩. ক্যালোরি কম, প্রোটিন বেশি
পেস্তা বাদাম ক্যালোরির পরিমাণ কম হলেও প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ তুলনামূলক বেশি। ফলে পেস্তা বাদাম ডায়েটের জন্য আদর্শ।

৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
পেস্তা এনার্জি জোগানোর পাশাপাশি পেস্তা বাদাম অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

পেস্তা বাদাম

৫. হজমশক্তি বাড়ায়
খাদ্যনালীতে উপকারি ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

৬. কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে
পেস্তা এইচডিএল (গুড কোলেস্টেরল) বাড়ায় এবং এলডিএল (ব্যাড কোলেস্টেরল) কমায়। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

৭. রক্তনালীর কার্যকারিতা বজায় রাখে
রক্তনালীর এন্ডোথেলিয়ামকে সক্রিয় রাখে, যা রক্তনালীর সংকোচন-প্রসারণের জন্য দায়ী।

৮. ডায়াবেটিসের ঝুঁকি কমায়
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৫৬ গ্রাম পেস্তা খেলে রক্তে শর্করার মাত্রা ২০-৩০% পর্যন্ত কমতে পারে।


👉 তাই ডায়েটে সামান্য পেস্তা রাখুন, সুস্থতা বাড়ুক বহু গুণে।https://dash.banglarserver.com/

https://dash.banglarserver.com

Leave a Comment