ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন ইতিহাস তৈরি হলো। দেশীয়ভাবে তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)-এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করল ভারত। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি ২০২৫ সালের ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় ওড়িশা উপকূলে অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে এই সাফল্যের খবর জানান। তিনি লিখেছেন,
👉 “২৩ অগস্ট ওড়িশা উপকূলে দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)-এর প্রথম ফ্লাইট টেস্ট সফলভাবে পরিচালনা করেছে DRDO। আমি DRDO, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং শিল্পকে আইএডিডাব্লুএস-এর সফল বিকাশের জন্য অভিনন্দন জানাই।”
DRDO-র ঐতিহাসিক সাফল্য
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই পরীক্ষার একটি ভিডিওও শেয়ার করেছে। DRDO জানিয়েছে,
👉 IADWS হল একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশের প্রতিরক্ষা শক্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
এই সিস্টেমে একসাথে যুক্ত হয়েছে তিনটি দেশীয় প্রযুক্তি:
- QRSAM (Quick Reaction Surface to Air Missile)
- VSHORADS (Advanced Very Short Range Air Defence System)
- Directed Energy Weapon (DEW) – উচ্চ ক্ষমতার লেজার ভিত্তিক অস্ত্র

শত্রুর হুমকি প্রতিরোধে নতুন যুগ
বিশেষজ্ঞদের মতে, এই সমন্বিত সিস্টেম ড্রোন, শত্রুর দ্রুতগতির বিমান এমনকি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। ফলে আকাশপথে যে কোনও হুমকির বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হলো।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন,
👉 “এই পরীক্ষাগুলি আমাদের বহু-স্তরীয় বিমান প্রতিরক্ষা ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নিরাপত্তা আরও মজবুত করবে।”